Barak UpdatesHappeningsBreaking News

ওয়াকফ: পুলিশের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে ধৃত ৭

ওয়েটুবরাক, ১৬ এপ্রিল: শিলচরে পুলিশের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরে আদালতের নির্দেশে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে।

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, গত ১৩ এপ্রিল বেরেঙ্গা থেকে ওয়াকফ আইনে সংশোধনীর বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছিল, একে শহরে ঢুকতে বাধা দিলে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে একদল দুষ্কৃতী। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে পুলিশ  দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন মাহাত্তা ।

তিনি জানান, ধৃত সাতজন হল নজমূল ইসলাম লস্কর (বেরেঙ্গা তৃতীয় খণ্ড), বিদর লস্কর (কাশীপুর প্রথম খণ্ড), রোহিত হোসেন লস্কর (ভাগাডহর), দিলোয়ার হোসেন (বেরেঙ্গা চতুর্থ খণ্ড), রোহিত আহমদ মজূমদার (বেরেঙ্গা চতুর্থ খণ্ড), আতিকুর রহমান লস্কর (বেরেঙ্গা চতুর্থ খণ্ড), রিয়াজুল লস্কর (বেরেঙ্গা চতুর্থ খণ্ড)। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯১ (২), ১৯১ (৩), ১৯০, ২২৩, ১২৫, ১৩২, ১২১(২), ১২১(১) এবং পিডিপিপি আইনের ৩ নং ধারায় অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker