Barak UpdatesHappeningsBreaking News

উড়ালপুলের দাবিতে জমায়েত, স্মারকলিপি প্রদান

ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর: শিলচরে বহুপ্রতীক্ষিত উড়ালপুলের জন্য অর্থ বরাদ্দ সহ যাবতীয় সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও কি বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হবে না? মুখ্যমন্ত্রীর জনমত সংগ্রহের জন্য জেলাশাসককে নির্দেশ এবং একাংশ ব্যবসায়ীর আপত্তিতে কি উড়ালপুলের ভাবনার যবনিকা হতে চলেছে? এই সব প্রশ্নের গতিমুখ ইতিবাচক করতে আজ মঙ্গলবার শিলচর শহরে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জমায়েতের আয়োজন করে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি। উড়ালপুলের সমর্থনে অন্যান্য বহু সংস্থাও সেখানে জমায়েত হয়। শেষে দল বেঁধে সবাই গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেন। তাতে তাঁরা উড়ালপুলের সমর্থনে জোরালো যুক্তি তুলে ধরে দ্রুত কাজ শুরু করার দাবি জানানো হয়। সেই সঙ্গে চলে গণস্বাক্ষর সংগ্রহ।

এই জমায়েত ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন কুসুমেষু পুরকায়স্থ, বাসুদেব শর্মা, শান্তনু সূত্রধর প্রমুখ। ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker