Barak UpdatesHappeningsBreaking News

দুই স্পা মালিক শিলচরেই গ্রেফতার

ওয়েটুবরাক১২ জুলাইঃ তারা দেহব্যবসার সঙ্গে জড়িত নন। নইলে তাদের  স্পা থেকে এত মহিলাকে ধরা হলো, কিন্তু একজন পুরুষকেও কেন পায়নি পুলিশ। আসলে যাদের ধরা হয়েছিল, তারা সকলেই ছিলেন বিউটিশিয়ান।

এই যুক্তিতে হাইকোর্ট থেকে স্পা মালিকদের জামিনের কথা শনিবার চাউর হতেই শিলচরের সচেতন জনতার  মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। আজ রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার রাতেই দুই স্পা মালিক রোহিত দেবনাথ ও রূপালি দাসকে গ্রেফতার করা হয়েছে। ২৫ জুনের অভিযানের পর থেকে পালিয়ে বেড়ানো দুইজনই শিলচরে রয়েছেন, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালায় এবং দুজনকেই গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, সেইসঙ্গে নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, এর পরেই চার্জশিট দেওয়া হবে।

জামিনের কথা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, দুইজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। আদালত তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করছে, পুলিশেরও একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পুলিশ ওই পথে এগোচ্ছে। তাদের ভারতীয় ন্যায় সংহিতার ইমরাল ট্রাফিকিং অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কর্তা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker