NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আলগাপুর-কাটলিছড়া আসনে অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর

ওয়েটুবরাক, মার্চ ১৯: বরাক উপত্যকার ১৩ আসনের মধ্যে এবার তিনটি অগপকে ছেড়ে দিয়েছে বিজেপি। রাজ্যে এরা ২৬টি আসনে এনডিএর শরিক হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে চলেছে। বৃহস্পতিবার সভাপতি অতুল বরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছেন।
সোনাইয়ে করিম উদ্দিন বড়ভুইয়া ও দক্ষিণ করিমগঞ্জ আসনে ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর-কাটলিছড়া আসনে প্রার্থী হলেন জাকির হোসেন লস্কর। অতুল বরা ও কেশব মহন্ত যথাক্রমে বোকাখাত ও কলিয়াবর থেকেই লড়বেন।



