Barak UpdatesHappeningsBreaking News

রামকৃষ্ণ মিশন নিতে চায়নি, এখন কলেজিয়েট শিক্ষকরা দেওয়ারও পক্ষপাতী নন

ওয়েটুবরাক, ৬ জুলাই: কলেজিয়েট স্কুলের পরিচালনভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হোক, এমন দাবি উঠতেই স্কুলের সকল শিক্ষক – অশিক্ষক কর্মীরাও অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আর্জি জানিয়ে বেলুড় মঠে চিঠি পাঠিয়েছিলেন। জবাবে মিশন কর্তৃপক্ষ তখন স্কুল অধিগ্রহণের প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। পাল্টা চিঠিতে তাঁরা নানা সমস্যার কথা উল্লেখ করে অধিগ্রহণ সম্ভব নয় বলেই জানিয়ে দেন। এবার আবার অনুরূপ চর্চা শুরু হলে শিক্ষক-অশিক্ষক কর্মীদের এক প্রতিনিধি দল বেলুড় মঠে গিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করে চিঠি লিখেন। এবারও নেতিবাচক জবাব এলো। মঠ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিলেন, কলেজিয়েট স্কুল অধিগ্রহণ নিয়ে তাদের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং ওই অবস্থানে তাঁদের কোনও পরিবর্তন নেই। ফলে এ নিয়ে দেখা-সাক্ষাতেরও প্রয়োজন পড়ে না।

সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে শিক্ষক ও‌ অশিক্ষক কর্মীরা সম্মিলিত ভাবে এ কথা জানান। তবে মিশন কর্তৃপক্ষ দুইবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর তাঁরা এখন সিদ্ধান্ত নিয়েছেন, “কলেজিয়েট স্কুল ৫৩ বছরের গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে। আমরা এখন আর এই স্কুলকে রামকৃষ্ণ মিশন বা অন্য কারও অধীনস্থ করার পক্ষপাতী নই।” ৫৩ বছর পর এই স্কুল কেন কারও অধীনস্থ হয়ে হামাগুড়ি দিতে যাবে, পাল্টা প্রশ্ন করেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker