Barak UpdatesHappeningsBreaking News

বাণিজ্যিক প্রতিবন্ধকতা হ্রাসে শিলচরে এসে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার

ওয়েটুবরাক, ৭ জুলাই: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ এবং গুয়াহাটির সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ শিলচরে এসেছেন। তাঁরা দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা হ্রাস এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্থানীয় আমদানি-রফতানিকারকদের সঙ্গে বৈঠক করেন। শ্রীভূমির আমদানি রফতানিকারীরাও বৈঠকে অংশ নেন।

আজ শিলচর সার্কিট হাউসে হাইকমিশনার এবং তাঁর সফরসঙ্গীদের কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী আয়ুক্ত অরুণাভ চৌধুরী উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বরাক উপত্যকা সহ অসমের সংস্কৃতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker