Barak UpdatesHappeningsBreaking News
অভিযুক্ত শিক্ষককে ছুটিতে যেতে বলল বিশ্ববিদ্যালয়, আন্দোলন প্রত্যাহার

ওয়েটুবরাক, ৫ মে : ছাত্রীদের যৌন হেনস্থায় অভিযুক্ত সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে একমাসের জন্য ছুটিতে যেতে নির্দেশ দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ে তিনি বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন রেজিস্ট্রার ড. প্রদোষকিরণ নাথ। মেল পাঠিয়ে তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি শিলচর ছেড়ে যেতে বারণ করা হয়েছে তাঁকে।
এর পরই ছাত্রছাত্রীরা অনশন সহ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।



