India & World UpdatesHappeningsBreaking News
পাকিস্তানি পণ্য, পতাকা করা যাবে না ভারতে , ই-কমার্স কোম্পানিগুলিকে নির্দেশ
ওয়েটুবরাক, ১৫ মে : এবার সরাসরি পাকিস্তানি পণ্য ও পতাকা বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই বিষয়ে পাঠানো হয়েছে নির্দেশ। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ঘোষণা করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।
গ্রাহক বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী অবিলম্বে এগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী এতে লিখেছেন যে, এই অসংবেদনশীল জিনিসগুলি সহ্য করা হবে না। সমস্ত ই-কমার্স কোম্পানিগুলিকে দেশের আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।



