NE UpdatesHappeningsBreaking News
জঙ্গল ছেড়ে একেবারে সেনা শিবিরের ক্যান্টনে বুনো হাতিWild elephant comes in the open & enters army canteen

২৭ নভেম্বর : বুনো হাতির তাণ্ডবের কথা গত কিছুদিন থেকে সংবাদ শিরোনামে রয়েছে। খাদের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসছে হাতি। এবার হাতি শুধু সাধারণ মানুষের বসতবাড়ি ছেড়ে ঢুকে গেছে একেবারে সেনা ক্যাম্পে। বুধবার গুয়াহাটির নারাঙ্গি সেনা শিবিরে হাতি ও মানুষের সংঘাতের চিত্রটি সবার সামনে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বুনো হাতি নারাঙ্গির সেনা শিবিরের ক্যান্টিনে প্রবেশ করে চেয়ার টেবিল সব লণ্ডভণ্ড করে দিয়েছে। হাতির বেপরোয়া চলনে ক্যান্টিনের বেশ কিছু চেয়ার টেবিল নষ্ট হয়েছে। এরপর সেনা জওয়ানরা হাতে আগুন নিয়ে হাতিটিকে হঠানোর চেষ্টা করেন। এক সেনা আধিকারিক জানিয়েছেন, বুনো হাতি প্রায় সময়ই শিবিরে প্রবেশ করে। স্থানীয় জনগণ জানান, বুনো হাতি প্রায় সময়ই খাদ্যের সন্ধানে এই অঞ্চলে এসে হানা দেয়। তবে বন বিভাগ এই হাতিদের মোকাবিলায় কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।


