Barak UpdatesHappeningsBreaking News
রবিবার ফাটকবাজারও বন্ধ থাকবেFatak Bazar will also remain closed on Sunday

১৯ জুন: লকডাউনের সময় শিলচর ফাটকবাজার এবং তার সংলগ্ন প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান রবিবার খোলা রাখা হয়েছিল। অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রশাসনিক পরামর্শেই এতদিন তা করা হয়েছিল৷ এখন শিলচর ফুডগ্ৰেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ জুন থেকে পুনরায় প্রতি রবিবার শিলচর ফাটকবাজার এবং তার সংলগ্ন প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচন্দ বৈদ ও সম্পাদক দীপক পাল এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন৷




