Barak UpdatesHappeningsBreaking News
মোদির অপেক্ষায় শিলচরের সভাস্থল

ওয়েটুবরাক, ১৪ মার্চ: শুক্রবার নরেন্দ্র মোদির কোকরাঝাড় সফর বাতিলের পর থেকেই শিলচরের সভা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। শনিবার ভোরেও বৃষ্টি হয় এখানে। তবে সকাল হতেই মেঘ সরে গিয়ে সূর্য উঁকি দেয়, হাসি ফুটে ওঠে বিজেপি নেতাদের ঠোঁটে। সাড়ে আটটা পর্যন্ত মাঠ প্রায় ফাঁকা পড়েছিল। এখন মানুষের নাগাড়ে প্রবেশ ঘটছে। মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল সভাস্থলে উপস্থিত থেকে সবকিছু তদারকি করছেন। রয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং নীহার রঞ্জন দাসও।



