India & World UpdatesHappeningsBreaking News
বিহারে প্রচারে ঝাঁপাবে পুরো গান্ধী পরিবার

ওয়েটুবরাক, ২৭ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনে গোটা গান্ধী পরিবার প্রচারে অংশ নেবে। সোনিয়া গান্ধী খুব বেশি সভা না করলেও রাহুল-প্রিয়ঙ্কা এই কয়েকদিন প্রথম দফার আসনগুলো চষে বেড়াবেন। একের পর এক সভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। এক-দু দিনের মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতারা পাটনায় পৌঁছে যাবেন।
দলের দুই সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও রনদীপ সিং সুরজেওয়ালা বিহারে প্রচার চালাচ্ছেন। এক দফা প্রচার করে এসেছেন বাংলার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বিহারে প্রথম দফার ভোটগ্রহণ করা হবে আগামী ৬ নভেম্বর।
কংগ্রেস এবার বিহারে ৬০টি আসনে লড়াই করছে। গতবার এরা ৭০ আসনে লড়াই করেছিল।



