Barak UpdatesAnalyticsBreaking News
পরীক্ষা স্থগিত, দুদিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়ও

ওয়ে টু বরাক, ১ জুন : আসাম বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড, এলএলবি সহ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ২ ও ৩ জুনের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য দিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্তরায় এ খবর জানিয়ে বলেছেন, স্থগিত হওয়া ২ ও ৩ জুনের পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ও জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২ ও ৩ জুন বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ বন্ধ থাকবে।


