Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর মেডিক্যালে কার্ডিয়াক বাইপাস সার্জারি চিকিৎসার দাবি থাউজেন্ড সায়ন্তনের
অনাথ শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে ১২ জুলাই জন্মদিন পালন

ওয়ে টু বরাক, ১১ জুলাই : ১২ জুলাই সায়ন্তনের ৩১তম জন্মদিন। জন্মদিনে থাউজেন্ড সায়ন্তনের দাবি, শিলচর মেডিক্যালে কার্ডিয়াক বাইপাস সার্জারি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ১১ জুলাই থাউজেন্ড সায়ন্তন দলের এক প্রতিনিধি দল শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং জন্মদিনের দাবিপত্র অধ্যক্ষের হাতে আগাম তুলে দেন। দাবিপত্রে প্রধান দাবি রয়েছে, শিলচর মেডিক্যাল কলেজে কার্ডিয়াক বাইপাস সার্জারি চিকিৎসার সুবিধা গড়ে তোলা।
এছাড়াও দাবিপত্রে উল্লেখ করা হয়েছে, অনতিবিলম্বে শিলচর মেডিক্যাল কলেজে গড়ে উঠুক নিউরো মডুলার ওটি। তাছাড়া সরকার ঘোষিত সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ দ্রুত শুরু করার দাবিও জানান তাঁরা। মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় উঠে আসে পাঁচশো বিছানাযুক্ত নতুন হাসপাতাল ভবন নির্মাণের প্রসঙ্গ, সিসি ক্যামেরা বসানোর বিষয় ইত্যাদি। ৫০০ শয্যাযুক্ত হাসপাতাল নির্মাণের কাজের সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করেছেন প্রতিনিধি দল।
অধ্যক্ষের সঙ্গে আলোচনাকালে কথা প্রসঙ্গে সায়ন্তনরা মনে করিয়ে দেন, ২০২২-এর ১২ জুলাই সায়ন্তনের জন্মদিনে ডাঃ রাকেশ গোপালের হাত দিয়ে মেডিক্যালে এনজিওগ্রাফি করা হয়েছিল এবং সে দিনের সেই সফল এনজিওগ্রাফি অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া সায়ন্তনের নামে উতসর্গ করেছিলেন। ২০২৫-এর ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন কয়েকজন অনাথ শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে পালন করবেন সায়ন্তনরা।


