NE UpdatesHappeningsBreaking News
আসাম সীমায় উত্তেজনা, মেঘালয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধTension mounts at Assam border, internet services shut down at Meghalaya

ওয়েটুবরাক, ২২ নভেম্বর : আসাম-মেঘালয় সীমান্তে গুলিতে পাঁচজন প্রাণ হারালে পশ্চিম জয়ন্তিয়া জেলায় উত্তেজনা দেখা দিয়েছে৷ সামাজিক মাধ্যমে গুজব ও হিংসা ছড়ানো আটকাতে লাগোয়া সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
মেঘালয় পুলিশ জানিয়েছে, জঙ্গলে কাঠ কুড়িয়ে একটি ভ্যান গাড়িতে করে কয়েকজন ফিরছিলেন। তখনই অসমের বনরক্ষীরা গুলি করে গাড়ির টায়ার ফুটো করে দেয়৷ গাড়িটি দাঁড়িয়ে পড়লে আটকে পড়া লোকজন তাদের প্রতিবেশীদের খবর দেয়। তারা ছুটে গিয়ে আসামের বনরক্ষীদের উপর হামলা চালায়। বনরক্ষীরা আত্মরক্ষায় গুলি চালায়।
ঘটনাস্থলে চার জন মারা যান। হাসপাতালে মারা যান আরও একজন।



