NE UpdatesHappeningsBreaking News

জুবিন প্রয়াণ: রূপকমল এলেও সাড়া দেননি সিঙ্গাপুরের বাকি ৭ অভিযুক্ত

ওয়েটুবরাক, ৭ অক্টোবর: অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে উপস্থিত থাকা আটজনের মধ্যে সাতজন এখনও পর্যন্ত সিআইডির সমনের জবাব দেননি। শুধুমাত্র রূপকমল কলিতা তদন্তে সাড়া দিয়েছেন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ১৯ সেপ্টেম্বর যে নৌকায় জুবিন গর্গ সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান, সেই নৌকাতেই উপস্থিত ছিলেন রূপকমল কলিতা। হিমন্ত জানান, রূপকমল মঙ্গলবার গুয়াহাটিতে ফিরছেন এবং বিশেষ তদন্ত দলের কাছে হাজিরা দেবেন। তবে বাকি ৭ জন এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি বা তদন্তে যোগদানের ইঙ্গিত দেননি।

রাজ্য সরকার তাদের প্রত্যাবর্তনের জন্য চাপ সৃষ্টি করছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তাদের সহযোগিতা করতে উৎসাহিত করব। একজন যখন আসছে, আশা করি বাকিরাও আসবে।’ তবে হিমন্ত স্পষ্টভাবে জানান, আসাম পুলিশের সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও ব্যাখ্যা করেন যে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর পুলিশ প্রমাণ সংগ্রহ করে তা ভারতের সঙ্গে ভাগ করে নেবে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker