NE UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ের চুনাপাথর খনি নিলাম বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ৩ নভেম্বর: ডিমা হাসাও জেলার ১৩টি চুনাপাথর খনি নিলামে তোলা হয়েছে । এ নিয়ে জেলার ভেতরে-বাইরে বির্তক দেখা দিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই বিতর্কে মুখ খুললেন। তিনি দাবি করেন, ডিমা হাসাও জেলায় প্রস্তাবিত চুনাপাথর খনন প্রকল্পের মাধ্যমে ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ প্রতিবছর প্রায় ১,০১৪ কোটি টাকা রাজস্ব পাবে।
তাঁর দাবি, ডিমা হাসাওয়ের ১৩টি চুনাপাথরের ব্লক স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট সংস্থাগুলির কাছে বরাদ্দ করা হয়েছে। এই নিলাম থেকে আগামী ৫০ বছরে প্রায় ৮৪,৫০০ কোটি রাজস্ব আয় হতে পারে। এই আয়ের ৬০ শতাংশ সরাসরি পরিষদের তহবিলে যাবে। এর ফলে পরিষদকে উন্নয়নমূলক কাজের জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রের ওপর নির্ভর করতে হবে না। নিজস্ব আর্থিক সংস্থান থেকেই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, চুনাপাথর ব্লকগুলির নিলাম জেলার জন্য দীর্ঘমেয়াদি ও স্থায়ী আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে।


