Barak UpdatesHappeningsBreaking News
সুস্মিতা দেব সুস্থ হয়ে উঠেছেনSushmita Dev tests negative

১৮ জুলাইঃ কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয়বারের টেস্ট রিপোর্ট কিছুক্ষণ আগে জানতে পেরেছেন তিনি। নেগেটিভ। ফলে রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। এমনটাই আশা করছেন প্রাক্তন সাংসদ সুস্মিতাদেবী। গত ৭ জুলাই তিনি কোভিড টেস্টের জন্য প্রথমবার লালারস দিয়েছিলেন। পরদিন বিকালে জেলাশাসক কীর্তি জল্লি ফোন করে জানান, তিনি পজিটিভ। সে দিনই তাঁকে মেডিক্যাল কলেজের সার্জিক্যাল ডিপার্টমেন্টের কেবিনে ভর্তি করা হয়েছিল। তাঁর অবশ্য কোনও ধরনের উপসর্গ ছিল না। এমনকী, ১১দিন হাসপাতালবাসেও কোনও শারীরিক সমস্যা বোধ করেননি বলে জানিয়েছেন তিনি।




