Barak UpdatesHappeningsBreaking News
ধরা পড়লেন সুপারি মাফিয়া অঞ্জন পাল‘Supari mafia’ Anjan Paul nabbed by Cachar Police

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারিঃ বার্মিজ সুপারি সিন্ডিকেটের বড় মাথা অঞ্জন পালও পুলিশের জালে ধরা পড়লেন। বেশ কয়েকদিন ধরে তাঁর জন্য হন্যে হয়ে ঘুরছিল কাছাড় পুলিশ। শেষে শনিবার সাফল্য মেলে। তাকে শিলচরের হাসপাতাল রোড থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি রমনদীপ কৌর৷ তদন্তকারী পুলিশ অফিসাররা আশাবাদী, ধৃত অঞ্জন পালকে জেরা করে সুপারি সিন্ডিকেটের বহু অজানা তথ্য বের করা সম্ভব হবে। সেই সঙ্গে তারা জানার চেষ্টা করছেন, স্থানীয় সুপারি মাফিয়ারা অন্য আর কোন কোন সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ভারতবিরোধী কোনও চক্রের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
দীপঙ্কর দেব, অঞ্জন পালের পর এ বার তাদের ধ্যানজ্ঞান জাকিরকে জালে পোরা। শুক্রবার তার পত্নী জাহানারা পারবিন তালুকদারকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। সঙ্গে গিয়েছে তাদের চোদ্দ মাসের সন্তানও।




