Barak UpdatesHappeningsBreaking News
নারায়ণ মিত্রের ছেলেও পজিটিভ, দুলালবাবু নেগেটিভSon of deceased Narayan Mitra too tests positive

১৬ জুলাইঃ সদ্যপ্রয়াত নারায়ণ মিত্রের পুত্র অভিজিতও করোনায় সংক্রমিত। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে নারায়ণবাবুর অনুজ দুলাল মিত্রের লালারস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত এই তথ্য জানিয়েছেন। দুলালবাবু বলেন, নেগেটিভ এলেও তাঁকে ১৪ দিনের জন্য হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। তিনি তা মেনে চলবেন। তবে তাঁর একটাই আক্ষেপ, কোয়রান্টিনে থাকায় দাদার শেষকৃত্যে পরিবারের কেউ অংশ নিতে পারেননি। রাতেই প্রশাসনিক তরফে ডিমা হাসাও সংলগ্ন এলাকায় তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়।



