Barak UpdatesHappeningsBreaking News
ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত প্রদীপ দত্তরায়

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি: ২০২৫-২৬ বর্ষের ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস পাচ্ছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। প্রদীপবাবু এই অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে একজন সমাজকর্মী হিসেবে। আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় কাছাড় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
অ্যাওয়ার্ডস আয়োজক কমিটির চেয়ারম্যান বর্ণালী বিশ্বাস জানান, এটি তাঁদের চতুর্থ বর্ষের অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি হচ্ছে ‘নিউজ ম্যানিয়া’-র উপস্থাপনায় এবং কাছাড় কলেজের বাংলা বিভাগের সহযোগিতায়।



