NE UpdatesHappeningsBreaking News

অব্যাহতি ধানোয়ারের, অসমে আপের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ভবেন চৌধুরী

গুয়াহাটি, ২ মার্চ ঃ দিল্লিতে আপের বিশাল পরাজয়ের পর জটিল সময়ে অসমের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে হঠাত অব্যাহতি নিলেন মনোজ ধানোয়ার। তবে তিনি অন্য রাজনৈতিক দলে যাচ্ছেন কি না, তা এখনও জানা যায়নি। আপের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত অসুবিধার জন্য গত কিছুদিন থেকে মনোজ ধানোয়ার দলের কাজকর্ম থেকে বিরত রয়েছেন।

বর্তমানে আপের নতুন ভারপ্রাপ্ত রাজ্য সভাপতি হচ্ছেন ডাঃ ভবেন চৌধুরী। আপের রাজ্য উপ-সভাপতি সৌমিক সেনগুপ্তের পৌরোহিত্যে ও দলের উত্তর পূর্বাঞ্চলের তত্ত্বাবধায়ক রাজেশ শর্মার উপস্থিতিতে রাজ্য কার্যনির্বাহক কমিটির বৈঠকে ডাঃ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দিকে, আসন্ন গাঁও পঞ্চায়েত, রাভা হাসং স্বায়ত্বশাসিত পরিষদ, সোনোয়াল কছারি স্বায়ত্তশাসিত পরিষদ, মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ, তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ ও বড়ো স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে আম আদমি পার্টি অবতীর্ণ হবে বলে জানানো হয়েছে। এ সংক্রান্ত রাজ্যস্তরে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে আপের রাজ্য কার্যনির্বাহক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker