Barak UpdatesHappenings

দুর্গাপূজা : লায়ন্স ক্লাব শিলচর অনন্ত-র রক্তদান শিবির

সহযোগিতায় ব্লাড ডোনার্স ফোরাম এবং সুভাষনগর-কলেজ রোড দুর্গাপূজা কমিটি

ওয়ে টু বরাক, ৮ সেপ্টেম্বর : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শিলচর সুভাষনগরে রক্তদান শিবিরের আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত। ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত শিবিরের সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি ও সুভাষনগর-কলেজ রোড দুর্গাপূজা কমিটি।

সুভাষনগর-কলেজ রোড দুর্গাপূজা মণ্ডপের পাশে অগ্রণী ক্লাবের অফিস কক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত-র প্রাক্তন সভানেত্রী তথা ব্লাড ডোনার্স ফোরামের মহিলা শাখার কার্যকরী সভানেত্রী কিঙ্কিনী দে দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথিদের হাতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সুভাষনগর-কলেজ রোড দুর্গাপূজা কমিটির সভাপতি রমাপদ ভট্টাচার্য, সম্পাদক দেবজিত পাল চৌধুরী, সদস্য সর্বানী গোস্বামী, ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান সাদিক আহমেদ লস্কর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কিঙ্কিনী দে দত্ত। রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ দিন মোট ২০ জন রক্তদান করেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। এদিন রক্তদান করেন রাজু রায়, রাজা দাস, কিশোর ঘোষ, অভিষেক দাস, রাজা দাস, সিদ্ধার্থ পাল, অনুরাগ বোস, শুভজিৎ দাস, স্বপন দাস, রাজদীপ দেব, বিনায়ক চক্রবর্তী, বিজন দত্ত, সুশান্ত রায়, সাহাজ উদ্দিন লস্কর, সৌরভ পাল, পুরজিৎ পাল চৌধুরী, জাকির হোসেন লস্কর, রাজদীপ সাহা, শঙ্কর রায় ও অমনদীপ দাস। এদের মধ্যে রাজু রায়, সিদ্ধার্থ পাল, অনুরাগ বোস, স্বপন দেব, অভিষেক দাস ও অমনদীপ দাস প্রথমবার রক্তদান করেন। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

শিবির চলাকালীন অনুষ্ঠানে যোগদান করেন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড় ক্যানসার হাসপাতাল সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ (মৃদুল) মজুমদার, প্রাক্তন ওয়ার্ড কমিশনার সজল আচার্য প্রমুখ।

এদিন সুচারুরূপে শিবির পরিচালনায় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহসম্পাদক অমল দাস, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহসভাপতি রঞ্জিতকুমার মিশ্র, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের কাউন্সিলর শান্ত সিং, টেকনিশিয়ান সাদিক আহমেদ লস্কর প্রমুখ। শিবির সফল করতে অক্লান্ত খেটেছেন লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের প্রাক্তন সভানেত্রী কিঙ্কিনী দে দত্ত, ডিরেক্টর মৌসুমী চৌধুরী, সভানেত্রী ডা. মনিকা দেব, কোষাধ্যক্ষ রামপ্রসাদ দত্ত, প্রজেক্ট চেয়ারপারসন উমা কর প্রমুখ।

এছাড়াও সুভাষ নগর-কলেজ রোড দুর্গাপূজা কমিটির পক্ষে বিশেষভাবে সহযোগিতা করেন দীপম পুরকায়স্থ, অগ্রণী ক্লাবের সম্পাদক সুশান্ত রায় সহ আরও অনেকে। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে সুভাষ নগর-কলেজ রোড দুর্গাপূজা কমিটির সদস্যদের হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker