Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির পুলিশ সুপার রমণদীপ কৌরকে কাছাড়ে বদলিRamandeep Kaur new SP of Cachar, Gaurav Upadhyay SP Hailakandi

২৭ জুলাই ঃ হাইলাকান্দির পুলিশ সুপার রমণদীপ কৌরকে বদলি করা হয়েছে। তাঁকে বর্তমানে কাছাড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজই রাজ্যপাল এক নির্দেশে তাঁকে কাছাড়ের নয়া পুলিশ সুপার হিসেবে নিয়োগ করেছেন। এদিকে, চিরাঙের পুলিশ সুপার আইপিএস আধিকারিক গৌরব উপাধ্যায়কে বদলি করে হাইলাকান্দির পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে এপিএস আধিকারিক প্রাণজিত বরাকে চিরাঙের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে ট্রাফিক বিভাগের আধিকারিক থেকে পুলিশ সুপার পদে নিয়োগ করেছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, কাছাড়ের পুলিশ সুপার বৈভবচন্দ্র নিম্বলকর মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে। আজই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।



