Barak UpdatesAnalytics

আগামী ৬-৭ সেপ্টেম্বর দুদিনের বৈষ্ণব সম্মেলন শ্রীভূমিতে

ওয়ে টু বরাক, ২৬ জুলাই :আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বৈষ্ণব মহাসম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীভূমিতে। শ্রীভূমি শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে আয়োজিত এই সম্মেলন পরিচালনা করবে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর উপাসনা মণ্ডলী। প্রধান অতিথি হয়ে আসছেন শ্রীধাম বৃন্দাবনের মহামণ্ডলেশ্বর শ্রীমহন্ত গৌরগোপাল দাস গোস্বামী মহারাজজি। সম্মানিত অতিথি প্রাণকৃষ্ণ গোস্বামী, প্রণবানন্দ দাস বাবাজি, দীনবন্ধু দাস বাবাজি, রঘুনাথ দাস বাবাজি-সহ অন্যান্য বৈষ্ণব।

দুদিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় শোভাযাত্রার মাধ্যমে ১০৮ জন মহিলা সহযোগে গঙ্গা আহ্বান, বিকেল ৫-৩০ মিনিটে প্রভুর অভিষেক, গুরুবন্দনা ও নামকীর্তন। এ দিন সন্ধ্যা ৭টায় বিশেষ আকর্ষণ নাট্যাভিনয়ের মাধ্যমে প্রভুর জীবনদর্শন। পরিচালনায় শ্রী রাধারমণ সঙ্গীত সংঘ, শিলচর। ৭ সেপ্টেম্বের সকাল ৭টায় বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম থেকে শোভাযাত্রা সহকারে শ্রী বৈষ্ণবদের শ্রীভূমিতে আগমন।

সকাল ৮টায় শ্রীভূমির শহরতলি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে শ্রী বৈষ্ণবদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হবে। বেলা ১০টায় আমন্ত্রিত বৈষ্ণবদের মঞ্চে বরণ ও সম্মান প্রদর্শন, ১০-৩০ থেকে শ্রীগুরু পূজা, অঞ্জলি প্রদান ও প্রভুর দীক্ষা প্রদান, ১১টায় শ্রীশ্রী বৈষ্ণব মহোৎসব নিয়ে প্রাসঙ্গিক আলোচনা, ১২টায় ভোগ আরতি, ১-৩০ থেকে ৪টা পর্যন্ত প্রসাদ বিতরণ, ২টা থেকে ধামাইল ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রভুর উপাসনা, রাত ৮-৩০-এ উপাসনার প্রসাদ বিতরণ এবং উৎসবের সমাপন।

শুক্রবার বারইগ্রাম শ্রীমন্দিরে দু’দিনের কর্মসূচি নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রণবানন্দ দাস বাবাজি, কানাইদাস বাবাজি, গৌড়গোপাল দাস বাবাজি। অনেকেই এই সভায় উপস্থিত থেকে নিজস্ব মতামত তুলে ধরেন। কমিটির পক্ষে ছিলেন আশ্রমের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নীরেন পাল, মহাসম্মেলনের সভাপতি নেপাল রায়, সম্পাদক বাপ্পন পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker