India & World UpdatesHappeningsBreaking News
ছত্তিশগড়ের বস্তার জেলা অবশেষে ‘নকশালমুক্ত’

ওয়েটুবরাক, ২৯ মে : ছত্তিশগড়ের বস্তার জেলা অবশেষে ‘নকশালমুক্ত’ হয়েছে। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রায় চার দশক ধরে বস্তার ছিল বাম উগ্রপন্থীদের দুর্গ। এখন একে বাম উগ্রপন্থীদের তালিকা থেকে সরকারি ভাবে বাদ দেওয়া হয়েছে। বস্তারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত ঢুকে পড়ার ফলেই বামপন্থী তৎপরতা থেকে বস্তারকে মুক্ত করা গিয়েছে।
নকশালবাদীরা যেসব জেলা ঘিরে রেখেছিল, কেন্দ্রীয় সরকারের সহায়তায়, নিরাপত্তা বাহিনী সেই সমস্ত জেলায় বিশেষ ‘নকশাল-বিরোধী’ অভিযান শুরু করে। একের পর এক অনেক সংঘর্ষ সংঘটিত হয় এবং শত শত নকশালবাদীকে নির্মূল করা হয়। চাপে পড়ে অনেক নকশালবাদী জাতীয় জীবনের মূলধারায় প্রবেশ করে। এ ভাবেই বস্তার এখন নকশালবাদ থেকে সম্পূর্ণ মুক্ত বলে কেন্দ্রীয় সরকার দাবি করেছে।



