NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় গ্রেফতার ৭ বাংলাদেশি

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থেকে গ্রেফতার করা হয়েছে মহিলা ও শিশুসহ ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। আজ সোমবার চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ধরা পড়ে যায় এরা।
পুলিশ জানায়, ধৃতরা হল বাংলাদেশের খুলনা জেলার রবিউল কাজী (২৫), আব্দুল মান্নান (৫০), আরাফাত মালিক (২১), খালেদা বেগম (২৩) এবং ফিরোজপুর জেলার আব্দুল জুম্মাদার (৩৫)। বাকি দুইজন নাবালক। কিছু দিন আগে নোয়াবাড়ির একটি বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল সবাই। সেখান থেকে এবার নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তখনই বিএসএফ তাদের আটক করে মধুপুর থানার হাতে তুলে দেয়।
কেন তারা ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল, এখানে কোথায় কোথায় গিয়েছিল, কেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, সে সব জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে চলেছে।



