Barak UpdatesHappeningsBreaking News

ছাত্রীদের যৌন হেনস্থা, অধ্যাপক জেনা সাসপেন্ড

ওয়েটুবরাক, ৭ মে : ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে চাকরি থেকে সাসপেন্ড হয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিতকুমার জেনা। রেজিস্ট্রার ড. প্রদোষকিরণ নাথ জানান, ছাত্রছাত্রীদের অভিযোগ, এফআইআর, আন্দোলন এবং বিভাগীয় প্রধানের রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ওই তদন্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন করার স্বার্থেই তাঁকে ৯০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এর আগেই জেনাকে একমাসের ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময়ে তাঁকে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে বারণ করা হয়। সেই সঙ্গে তদন্ত চলাকালে এই অঞ্চল না ছাড়তেও নির্দেশ দেওয়া হয়। সাসপেনশনের সময়েও ওই নির্দেশ বলবৎ থাকবে বলে রেজিস্ট্রার ড. নাথ জানান।

এ দিকে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে বুধবার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker