NE UpdatesAnalyticsBreaking News

পিএসও-র জন্য এ বার সরকারকে দিতে হবে ৭৫ হাজার, সিদ্ধান্ত ক্যাবিনেটের

গুয়াহাটি, ২১ মে :  এখন থেকে ব্যক্তিগত দেহরক্ষী রাখতে হলে পুরো ব্যয়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। বুধবার গুয়াহাটির দেরগাঁওয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এ বার পিএসও-র খরচ আবেদনকারী ব্যক্তিকে বহন করতে হবে। তিনি বলেন, কোনও ব্যক্তি যদি মনে করেন তিনি হুমকির মুখে রয়েছেন, তাহলে তিনি ব্যক্তিগত দেহরক্ষীর জন্য আবেদন করতে পারবেন। তবে দেহরক্ষীর সম্পূর্ণ খরচ ওই ব্যক্তিকে বহন করতে হবে। সরকার পিএসও দেবে, কিন্তু এরজন্য সরকারকে ৭৫ হাজার টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, জীবনের প্রতি হুমকি থাকা যেকোনও লোক পিএসও ব্যবহার করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker