NE UpdatesHappeningsBreaking News

নূপুর বরা ও সুরজিত ডেকা ফের তিন দিনের জন্য সিএম ভিজিল্যান্স হেফাজতে

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর : নূপুর বরা ও সুরজিত ডেকাকে ফের তিন দিনের জন্য সিএম ভিজিল্যান্স হেফাজতে নেওয়া হয়েছে। নূপুর বরার দুর্নীতি মামলায় সিএম ভিজিল্যান্স ইতিমধ্যেই বহু তথ্য হাতে পেয়েছে। সূত্র অনুযায়ী, বরপেটায় আরও একটি লকার এবং দুটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উদ্ধার হয়েছে। এই তথ্যের ভিত্তিতে শিগগিরই তল্লাশি চালাবে সিএম ভিজিল্যান্স।

উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া সার্কল অফিসার নূপুর বরা ও লাটমণ্ডল সুরজিত ডেকাকে আদালতে হাজির করা হয়েছিল। কামরূপ মহানগর জেলার বিশেষ সেশনস জজ আদালত দুজনকে তিন দিনের জন্য মুখ্যমন্ত্রীর তদারকি কোষ (সিএম ভিজিল্যান্স)-এর জিম্মায় পাঠানোর নির্দেশ দেয়।

শুক্রবার সেই জিম্মার মেয়াদ শেষ হওয়ায় ফের তাদের আদালতে তোলা হয়। নূপুর বরার ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা-রূপার অলংকার উদ্ধার করে সিএম ভিজিল্যান্স। সূত্রের খবর, গোটানগরের ফ্ল্যাট থেকে ৮১,৮৩,২০০ টাকা নগদ এবং প্রায় ২ কোটি টাকার সোনার অলংকার জব্দ করা হয়। এছাড়া বরপেটার বাড়ি থেকে ১০,৬৭,২০০ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, দু’টি ঘর থেকে মোট ৯২,৫০,৮০০ টাকা জব্দ করা হয়েছে।

নূপুর বরার ঘর থেকে উদ্ধার হয়েছে—১৪টি সোনার চেইন, ২টি হীরের নেকলেস, ১৫টি হীরের আংটি এবং ৩টি হীরের ব্রেসলেট। গুয়াহাটিতে তার তিনটি ফ্ল্যাট ও দুটি জমিও রয়েছে। এছাড়া সিএম ভিজিল্যান্স প্রায় ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। অন্যদিকে, একই দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া লাট মণ্ডল সুরজিত ডেকার কাছ থেকে অবশ্য কোনও অর্থ উদ্ধার হয়নি। শুক্রবার ফের দুজনকে আদালতে হাজির করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker