Barak UpdatesHappeningsBreaking News
তরুণ সংগঠক, স্বাস্থ্যকর্মী মিঠুন রায়ও পজিটিভHealth worker Mithun Roy tests positive

31 জুলাইঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের কাউন্সেলর মিঠুন রায় অসুস্থ হয়ে পড়েছেন। কোভিড টেস্ট করালে রিপোর্ট আসে পজিটিভ। মিঠুন উত্তর-পূর্ব জুড়ে সংগঠক হিসাবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। এই অঞ্চলে ‘সক্ষম’-এর বিশাল কর্মকাণ্ডের পেছনে মূল ভূমিকা মিঠুনেরই। তাঁর অসুস্থতার খবরে বৃহত্তর অঞ্চলে উদ্বেগ পরিলক্ষিত হয়।
মিঠুনবাবু জানান, চর্মরোগ বিভাগে দুজন চিকিতসক করোনায় আক্রান্ত হলে সকলের কোভিড টেস্ট করানো হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি জানতে পারেন, তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর অবশ্য তেমন কোনও শারীরিক উপসর্গ নেই। শুধু সন্ধ্যার পর থেকে শরীরের তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে। তবে তিনি জানান, কোভিড ওয়ার্ডে বসে তিনি হাসপাতালের ডিউটি সহ অন্যান্য কাজকর্ম চালিয়ে যাবেন।
মেডিক্যাল কলেজের কোভিড স্ক্রিনিং সেন্টারে যারা নমুনা পরীক্ষা করাতে চান, তাঁদের নাম লেখা হয় মিঠুনবাবুর মোবাইলে। তিনিই তালিকা তৈরি করে কোভিড স্ক্রিনিং সেন্টারে পাঠান। সংশ্লিষ্টদের ম্যাসেজ পাঠান, কে কখন আসবেন। কোভিড আক্রান্ত হলেও মিঠুনবাবু এইসব কাজ করে যাবেন বলেই জানিয়েছেন।




