NE UpdatesAnalyticsBreaking News
পড়ুয়াদের জন্য জীবন প্রেরণা প্রকল্পে অনুমোদন ক্যাবিনেটের

গুয়াহাটি, ১১ মে : জীবন প্রেরণা প্রকল্পে অনুমোদন জানাল হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি। এই প্রকল্পের অধীনে আগামী ১ জুন থেকে আবেদন করা যাবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি লাভ করা ছাত্রছাত্রীরা বিভিন্ন সাক্ষাৎকার দেওয়ার জন্য এক বছরের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবে। তবে বেসরকারি স্কুলগুলোর পড়ূয়ারা এই সুবিধা পাবে না।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রছাত্রীদের ২০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেবে রাজ্য সরকার। একইভাবে দিব্যাঙ্গ গবেষক ছাত্রছাত্রীরা এককালীন ৪০ হাজার টাকা করে সহায়তা রাশি পাবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রীসভা শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।



