Barak UpdatesHappeningsBreaking News
শিলচর বিমানবন্দরের টার্মিনালে ঢোকার টিকিট মিলছেEntry ticket inside Silchar Airport terminal made available now

ওয়েটুবরাক, ২৬ আগস্ট ঃ শিলচর বিমানবন্দরের টার্মিনালে ঢোকার টিকিট দেওয়া ফের শুরু হয়েছে। ভিজিটররা এখন পঞ্চাশ টাকায় টিকিট কেটে ভেতরে ঢুকতে পারেন। ফলে কোনও যাত্রীকে বিদায় জানাতে বা কাউকে বিমানবন্দর থেকে আনতে লাউঞ্জে ঢুকে অপেক্ষা করতে পারবেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধ, ভেতরে ঢুকে কোভিড বিধি মেনে চলতে হবে, পারস্পরিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বা বসতে হবে। আরও একটি কথা বিশেষ গুরুত্ব দিয়ে জানানো হয়েছে, টার্মিনালে ঢোকার জন্য টিকিটই যথেষ্ট নয়, সঙ্গে থাকতে হবে সচিত্র পরিচয় পত্র। নইলে টিকিট কেটেও ভেতরে ঢোকা যাবে না।



