Barak UpdatesHappeningsCultureBreaking News
বাংলা সাহিত্য সভার প্রতিনিধি সম্মেলনের শেষ দিনে মুখপত্র সংযোগ উন্মোচিত

ওয়ে টু বরাক, ২৩ জানুয়ারি : বাংলা সাহিত্য সভা অসমের ২য় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে গান্ধীবাগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রাই, প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. স্মৃতি কুমার সিনহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক মিহির কান্তি সোম, নীহার রঞ্জন দাস ও দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। এদিনের অনুষ্ঠানে সংস্থার স্মরণিকা ‘সংযোগ’ উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও এদিন অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ।
তারপর বরাক-ব্রহ্মপুত্রের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় মনমাতানো গান ও নৃত্যের অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সঙ্গে এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অসমের জনপ্রিয় শিল্পী রূপম ভুঁইয়ার সংগীত পরিবেশন। এদিন তাঁর বাংলা ও অসমিয়া গানের সুরের দোলায় নৃত্যের ছন্দে মেতে ওঠেন সম্মেলনে আগত প্রতিনিধিরা। তারপর ছিল নৈশভোজের আয়োজন।



