Barak UpdatesHappeningsBreaking News
জুয়াবিরোধী অভিযান, দুর্গাপল্লীতে ধৃত ৫Cachar Police continues raid against gamblers, 5 arrested from Meherpur

২৩ অক্টোবরঃ কাছাড় পুলিশের জুয়াবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাঙ্গিরখাড়ি পুলিশ সাদা পোশাকে দুর্গাপল্লীতে হানা দেয়। হাতেনাতে ধরে ফেলে পাঁচ জুয়াড়িকে। ধৃতরা হল বচন গোয়ালা, কিষান গোয়ালা, কেশবকুমার যাদব, ভূষণ দাস ও মইনূল হোসেন বড়ভুইয়া। তাদের কাছ থেকে ৩ হাজার ৯৬০ টাকা এবং প্রচুর জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হবে।



