CultureBreaking News
২ ফেব্রুয়ারি জেলা গ্রন্থাগারে শুকতারার আয়োজনShuktara to organise discussion & cultural session on 2 February

৩০ জানুয়ারি : আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শুকতারার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২ ফেব্রুয়ারি জেলা গ্রন্থাগার ভবনে এই আয়োজন। বিকেল ৫টা থেকে শুরু হবে আলোচনা সভা। এর বিষয়, প্লাস্টিক দূষণ ও উত্তরণের বিকল্প চিন্তা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড়ের জেলাশাসক লয়া মাধুরী। থাকবেন অন্য আমন্ত্রিত বক্তারাও।
এরপরই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন কলকাতার সঙ্গীত শিল্পী তানিয়া পাল গুপ্ত এবং বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ। স্থানীয় কয়েকজন কণ্ঠশিল্পী ও বাচিক শিল্পী এই সন্ধ্যায় অংশ নেবেন। এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।



