India & World UpdatesHappeningsBreaking News

পশ্চিমবঙ্গে বুক স্টলে হামলার নিন্দায় অর্থমন্ত্রীও

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বামেদের বই বিক্রির স্টলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। রবিবার রাত থেকে বিভিন্ন জায়গায় বুক স্টলে হামলা চলেছে। অভিযোগের তির গেরুয়া শিবিরের দিকে।

প্রতিবাদে সরব হয়েছে ভিন রাজ্যের রাজনৈতিক নেতৃত্বও। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর‌ সঙ্গে প্রতিবাদ করেছেন, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং বিজেপি নেতা জিষ্ণু বসুও। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বাম নেতৃত্ব। প্রতিবাদে মুখ খুলেছেন কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূলের একাংশ এবং গেরুয়া শিবিরের নেতারাও। রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকলেও বই বিক্রির স্টলে হামলার বিরোধিতায় বিভিন্ন শিবিরের নেতাদের একাংশের সরব হওয়া তাৎপর্যপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker