NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে ৮ বিধায়কের বিজেপিতে যোগদান

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর: মেঘালয়ে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র আট জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। বিধানসভার স্পিকার থমাস এ. সাংমা আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজেপিতে যোগদানের সিদ্ধান্তকে স্বীকৃতি দিলেন। এর দরুন ইউডিপি-র শক্তি ১২ থেকে কমে ৪ হয়েছে এবং বিজেপির বিধায়ক সংখ্যা ২ থেকে বেড়ে হল ১০।
বিজেপিতে যোগদানকারী ৮ বিধায়ক হলেন লাহকমেন রিমবুই, পিয়ুস মারওয়েইন, কিরমেন শিলা, মায়রালবর্ন সিয়েম, ম্যাথিউ বিয়ন্ডস্টার কুরবাহ, ওলান সিং সুইন, বালাজিয়েদকুপার সিনরেম এবং সিনশার কুপার রয় লিংদোহ থাবাহ।



