Barak UpdatesHappeningsBreaking News

উড়ালপুলে আশার আলো! পাইল টেস্টিং সফল

ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর: শিলচরের মাটি প্রস্তাবিত উড়ালপুলের ভার বহনে সক্ষম। তাই নির্মাণ কাজের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যাবে। সেজন্য শুক্রবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে।

সিভিল হাসপাতাল সংলগ্ন এলাকায় পাইল টেস্টিং সফল হওয়ার বার্তা দিয়ে একথা জানিয়েছেন পূর্ত (সড়ক) বিভাগের কার্যাবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ। তিনি বলেন, সোমবার শুরু হয়েছিল এই পাইল পরীক্ষা। ৪৮ ঘণ্টা ধরে কারিগরি পর্যবেক্ষণের পর আশার আলো ফুটে ওঠে।

তিনি পরিসংখ্যান তুলে ধরে আরও জানিয়েছেন, ডিজাইন অনুযায়ী ৩৫০ টন ভার বহনে সক্ষম হবে এই উড়ালপুল। নিয়ম মেনে এর আড়াইগুণ লোড নিতে পারলেই কাজ শুরু করা যায়। এখানে লোড চাপাতে চাপাতে ১০৯৪ টন পর্যন্ত দিয়েও দেখা যায় মাটি তা বহনে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker