India & World UpdatesHappeningsBreaking News
কোয়াড মঞ্চে মাটিতে ‘তেরঙ্গা’! দেখা মাত্র তুলে নিলেন মোদি

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: ম্যানিলায় কোয়াডভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের ফটো সেশনের সময় মঞ্চে তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাধারণত আন্তর্জাতিক সম্মেলনে ছবি তোলার সময় রাষ্ট্রনেতাদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করে দিতে মেঝেতে ছোট ছোট প্রতীক বা পতাকা রাখা হয়। সেই মতো নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদি। আচমকাই তাঁর চোখ পড়ে মেঝের দিকে। তিনি দেখতে পান, মাটিতে পড়ে রয়েছে ভারতের জাতীয় পতাকা।
এক মুহূর্ত দেরি করেননি প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে অত্যন্ত সম্মানের সঙ্গে মাটি থেকে জাতীয় পতাকাটি তুলে নেন। এরপর সেটি নিজের পকেটে রেখে দেন।
পাশে দাঁড়িয়ে থাকা জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। মোদিকে মাটি থেকে জাতীয় পতাকা তুলে নিতে দেখে বিস্মিত হন ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রীর পিঠে হাত রেখে বলেন, ‘এটি যত্ন করে রেখে দিন।’
প্রধানমন্ত্রীর এই ছোট্ট পদক্ষেপ উপস্থিত বিদেশি অতিথিদের পাশাপাশি গোটা বিশ্বের নজর কেড়েছে।



