NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

ওয়েটুবরাক, ১১ নভেম্বর: কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ছয় কামরা লাইনচ্যুত হয়েছে। আজ সকাল ৬টা ৫৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। গুয়াহাটির উপকণ্ঠে ডিগারু স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয় ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তিনজনকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। ঘটনার খবর পেয়েই উচ্চপদস্থ আধিকারিকেরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন।

লাইন থেকে ট্রেনের কামরাগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি উদ্ধারকাজ পুরোদমে চালানো হচ্ছে। লাইনে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি সিগন্যাল বিভ্রাটে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker