India & World UpdatesHappeningsBreaking News
নির্বাচনে হারলেও পূর্ণ শক্তিতে প্রত্যাবর্তনের অঙ্গীকার ট্রাম্পের

ওয়েটুবরাক, ৯ নভেম্বর: আমেরিকার মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় মাপের পরাজয় এবং কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের ক্ষমতা দখলের ঘটনাকে দেশের জন্য “ইতিহাসের এক বিরাট বিপর্যয়” হিসেবে চিহ্নিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজয়ের পরেও হাল ছাড়তে নারাজ তিনি। হুঙ্কার দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল আগের চেয়েও “আরও বড় এবং শক্তিশালী হয়ে” ঘুরে দাঁড়াবে। শুধু তাই নয়, ডেমোক্র্যাটদের এই জয়ের কারণেই মার্কিন শেয়ার বাজারে এক ধাক্কায় ৩ ট্রিলিয়ন ডলারের বিপুল ক্ষতি হয়েছে বলেও দায় চাপিয়েছেন তিনি।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ উগরে দেন। নিজের মেয়াদের অর্থনৈতিক সাফল্যের পক্ষে সওয়াল করার পাশাপাশি তিনি দাবি করেন, দেশের মানুষ আবার তাঁর উপর আস্থা রাখবে।



