Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে শ্রদ্ধার সঙ্গে পালিত বিপিন চন্দ্র পালের জন্মদিন

ওয়েটুবরাক, ৭ নভেম্বর: স্বাধীনতা আন্দোলনের পুরোধা, অসাধারণ বাগ্মী, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক বিপিন চন্দ্র পালের ১৬৯-তম জন্মদিবস আজ শিলচরে মর্যাদার সঙ্গে পালিত হয়। পুর নিগম কার্যালয়ের বিপরীতে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আয়োজক সংস্থা ‘প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটি’র কার্যনির্বাহী সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান শান্তনু দাস। তিনিই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শিলচর পুর নিগমের নবনির্বাচিত মেয়র অমরেন্দ্র পাল, প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক প্রবীর রায়চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, প্রাক্তন সভাপতি তথা সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ দত্ত, প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, ইয়াসির সভাপতি সঞ্জীব রায়, প্রাক্তন পুর সদস্য সাধন পুরকায়স্থ প্রমুখ।

মেয়র অমরেন্দ্র পাল তাঁর বক্তব্যে বিপিন চন্দ্র পালের সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করে তাঁকে শ্রদ্ধা জানাতে আরও কী কী করা যেতে পারে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য শীঘ্রই তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করবেন। তৈমুর রাজা চৌধুরী বিপিন পালের জন্মশতবর্ষে প্রকাশিত স্যুভেনির পুনঃ সম্পাদনা করে প্রকাশের প্রস্তাব দেন।‌

 

স্মৃতি রক্ষা কমিটির পক্ষে পীযূষ চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোজ দেব। শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শান্তি ভট্টাচার্য ও সুপর্ণা ভট্টাচার্য। তবলায় ছিলেন ভাস্কর দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker