Barak UpdatesHappeningsBreaking News

Assam University VC Rajive Mohan Pant Returns to Campus After High Court Stay; Emotional Welcome by University Community
হাইকোর্টের স্থগিতাদেশের পর আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন উপাচার্য রাজীব মোহন পন্থ, আবেগঘন সংবর্ধনায় মুখর ক্যাম্পাস

ওয়ে টু বরাক, ৫ নভেম্বর : উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত মামলায় গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পর বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন অধ্যাপক রাজীব মোহন পন্থ। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে গোলাপ ফুল ও অসমের ঐতিহ্যবাহী গামছা নিয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বেশ ক’জন শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরাও।

উপাচার্য অধ্যাপক পন্থের গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে। গোলাপ ফুল ও গামছা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে ওঠে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ভিসি স্যার জিন্দাবাদ’ ধ্বনি। দীর্ঘ আইনি অনিশ্চয়তার পর তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে উপস্থিত শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এদিন বিশেষভাবে নজর কাড়ে।

এরপর ছাত্রনেতা শুভম রায়, এবিভিপি নেতা মুকুন্দ কুমার, নির্মল দেবনাথ, আরএসএসের স্বয়ংসেবক অসীম বিশ্বাসের নেতৃত্বে মিছিলের মধ্য দিয়ে অধ্যাপক পন্থকে নিয়ে যাওয়া হয় প্রশাসনিক ভবনে। সেখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, ফিনান্স অফিসার ড. শুভদীপ ধর-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক রাজীব মোহন পন্থের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলায় একক বিচারপতির রায়ের বিরুদ্ধে তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেন। গত ৩ নভেম্বর গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি কৌশিক গোস্বামীর বেঞ্চ একক বিচারপতির পূর্ববর্তী রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। এর ফলে আপাতত উপাচার্য পদে বহাল রয়েছেন অধ্যাপক পন্থ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৫ জানুয়ারি।

আদালতের এই নির্দেশের পর তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এদিনের সংবর্ধনা নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। বরং শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জয়ধ্বনিতে স্পষ্ট হয়ে ওঠে দীর্ঘ অনিশ্চয়তার পর উপাচার্যের প্রত্যাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের একাংশের আবেগ ও উচ্ছ্বাস।

Way2barak, November 5 : Professor Rajive Mohan Pant returned to Assam University on Thursday following the Gauhati High Court Division Bench’s stay on the earlier single-judge verdict concerning his appointment as Vice-Chancellor. His return was marked by an emotional and celebratory atmosphere on the university campus, with teachers, non-teaching staff and students gathering to welcome him.

Several faculty members, university employees and students, along with members of the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), were waiting at the university’s main entrance with roses and traditional Assamese gamochas to welcome the Vice-Chancellor.

As Professor Pant’s car reached the main gate, the gathering greeted him enthusiastically. He was welcomed with roses and gamochas amid slogans of “Bharat Mata Ki Jai” and “VC Sir Zindabad”. The spontaneous show of support following a prolonged period of legal uncertainty drew considerable attention.

Subsequently, a procession led by student leader Shubham Roy, ABVP leaders Mukund Kumar and Nirmal Debnath, and RSS volunteer Asim Biswas escorted Professor Pant to the administrative building. There, Registrar Dr. Pradosh Kiran Nath, Finance Officer Dr. Shubhadip Dhar and other university officials welcomed him with bouquets.

It may be recalled that Professor Pant had challenged the single-judge verdict concerning his appointment as Vice-Chancellor of Assam University before a Division Bench of the Gauhati High Court. On November 3, a bench comprising Chief Justice Ashutosh Kumar and Justice Kaushik Goswami stayed the earlier judgment of the single-judge bench. Following the order, Professor Pant continues to hold the office of Vice-Chancellor for the time being. The next hearing in the case has been scheduled for January 5.

The welcome ceremony following the court’s order went beyond a mere formal reception. The spontaneous participation of teachers, non-teaching staff and students, accompanied by enthusiastic slogans, reflected the emotions and excitement among a section of the university community over the Vice-Chancellor’s return after a prolonged period of uncertainty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker