Barak UpdatesHappeningsBreaking News

লায়লাপুরে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার ১৯,৪০০ ইয়াবা, গ্রেফতার ২

ওয়েটুবরাক, ৩ নভেম্বর: কাছাড় জেলার লায়লাপুর নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই থানার অধীন লায়লাপুর নাকা চেকিং পয়েন্টে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সেই সময় এএস ১৮ এসি ৪৪৩৫ নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে গাড়িটির গোপন চেম্বার থেকে ১৯ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এ ঘটনায় গাড়ির চালক মতাসিন আলি মিরা (পিতা প্রয়াত মাতাহির আলি মিরা) এবং আবদুল আহাদ লস্কর (পিতা প্রয়াত খলিল উদ্দিন লস্কর) নামে দু’জনকে আটক করা হয়েছে। দু’জনেরই বাড়ি কাছাড় জেলার ধলাই থানার অধীন রাজগোবিন্দপুর গ্রামে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গাড়িটি মিজোরাম থেকে আসছিল। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত নেটওয়ার্কের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker