NE UpdatesHappeningsBreaking News

বরপেটায় বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত চালক, আহত ৩২ বিএসএফ জওয়ান

ওয়েটুবরাক, ৯ অক্টোবর: বরপেটা জেলার হাউলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে বিএসএফ জওয়ানদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালন শেষে বিএসএফ জওয়ানদের নিয়ে বাসটি ফিরছিল। ধুবড়ির দিকে যাওয়ার পথে হাউলির কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে বাসটি একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় আহত ৩২ জন বিএসএফ জওয়ানের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরপেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (বিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জওয়ানের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহত বাসচালক শামসুল হক (৪২) গোয়ালপাড়া জেলার গরৈমারির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker