Barak UpdatesAnalytics

ড্যাফোডিলস স্কুলে কচিকাঁচাদের হাতে স্বামী বিবেকানন্দের বাণী তুলে দিল ভারত বিকাশ

ওয়ে টু বরাক, ২৯ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহের অঙ্গ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে শিলচরের ড্যাফোডিলস স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শভিত্তিক গ্রন্থ বিতরণ করা হয়।

স্বামী বিবেকানন্দের কালজয়ী চিন্তা, জীবনদর্শন ও মানবকল্যাণের বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস হিসেবেই এই কর্মসূচির আয়োজন। তাঁর জীবন, শিক্ষা, দর্শন ও আদর্শকে ধারণ করে রচিত গ্রন্থগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তাঁদের মনে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দেশপ্রেম, চরিত্রগঠন ও মানবিকতার মতো চিরন্তন মূল্যবোধের বীজ বপনের প্রয়াস নেওয়া হয়।

ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া তাই নিছক গ্রন্থ বিতরণে সীমাবদ্ধ ছিল না; বরং তাঁদের চিন্তা, চরিত্র ও জীবনচলার পথে এক আলোকবর্তিকা তুলে দেওয়ারই এক সার্থক প্রচেষ্টা ছিল। স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মধ্য দিয়ে সাহস, আত্মমর্যাদা, মানবপ্রেম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনাকে জাগ্রত করার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সংস্কার ও সেবা-র আদর্শকে সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানটির সমন্বয়ক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী। কর্মসূচিটি সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার সম্পাদক শঙ্কর সরকার এবং বিশিষ্ট সদস্য অমলেন্দু দে সক্রিয় সহযোগিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেন। শাখার সহ-সভাপতি অধ্যাপক হিমাদ্রি শেখর দাস, ডাঃ দর্শনা পাটোয়া এবং অধ্যাপক দেবতোষ চক্রবর্তী ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার সভাপতি অধ্যাপক কিংশুক অধিকারী সকল সদস্য ও সহযোগীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker