Barak UpdatesHappeningsBreaking News
এক বছরের মধ্যে কাজের প্রমাণ দিতে না পারলে জুতার মালা, পচা ডিমে ‘বরণ’ করার আহ্বান রঞ্জিত দেবনাথের
ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: বৃষ্টির মধ্যেই ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল কংগ্রেসের নির্বাচনী সভা। ভিজে গিয়েও দর্শক-শ্রোতাদের দেখা যায় প্রার্থী রঞ্জিত দেবনাথের বক্তব্য শুনতে।
তিনি তুলে ধরেন তাঁর স্ত্রী ইতি দেবনাথ কমিশনার থাকার সময়কার কাজকর্মের খতিয়ান। পাশাপাশি অঙ্গীকার করেন এবার তিনি নির্বাচিত হলে রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ও পরিচ্ছন্নতার মতো নাগরিক সমস্যাগুলির সমাধান করবেন।
এইসব প্রতিশ্রুতির মধ্যেই নজর কাড়ে তাঁর বক্তব্য—”জয়ী হওয়ার এক বছরের মধ্যে কাজের প্রমাণ দিতে না পারলে জুতার মালা ও পচা ডিমের ঢিল দিয়ে আমাকে বরণ করবেন।”



