Barak UpdatesHappeningsBreaking News

মনোনয়নপত্র প্রত্যাহারের পর ময়দানে ১৩১

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ মুহূর্ত পেরিয়ে যাওয়ার পর ১৩১ জন প্রার্থী শিলচর পুর নিগমের নির্বাচনী লড়াইয়ে রইলেন। শেষদিনে মোট ১৮ জন তাদের প্রার্থিত্ব প্রত্যাহার করে নেন। তাঁদের মধ্যে ৩ জন ছিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী। অমলেন্দু দে, রূপালি দাস ও মৌসুমী দাস। বিস্ময়কর ভাবে সরে দাঁড়ান এস ইউ সি আইর আপনলাল দাসও। তবে রথীন্দ্রনাথ সাহা ওরফে মাধব ১১ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গিয়েছেন। কংগ্রেস-বিজেপি ছাড়াও এই আসনে আরও দুইজন নির্দল প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তাঁরা হলেন নন্দদুলাল সাহা ও মনোজ কুমার পাল।

২১ নং ওয়ার্ডে বিজেপি, কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্নিগ্ধা নাথও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker