India & World UpdatesHappeningsBreaking News
ফ্রিজ ফেটে বেঙ্গালুরুতে হত একই পরিবারের চারজন

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর: ফ্রিজ ফেটে বিস্ফোরণে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের চার জনের। সোমবার রাতে বেঙ্গালুরুতে ঘটে এই ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। ওই পরিবারের আরও দুই তরুণী গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ফ্রিজটি ফাটার সঙ্গে সঙ্গেই গোটা বাড়িতে আগুন লেগে যায়। বাড়ির সদস্যরা বেরনোর সুযোগই পাননি। কীভাবে ফ্রিজে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
রাত আড়াইটার এই ঘটনায় মৃতরা হলেন শারদা ধামনে (৪৫), ভারতী রাজারাম ধামনে (৫০), প্রিয়া গজানন ধামনে (২৮) এবং গঙ্গা গজানন ধামনে (২৫)। গুরুতর আহত হয়েছেন গঙ্গাধর ধামনে (৬৫) ও তাঁর পুত্র রোশন ধামনে (২১) ৷ তাঁদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

